1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তের রাক‘আত সলাত আদায় করতেন, যার ভিতর আছে বিতির এবং ফজরের দু’ রাক‘আত (সুন্নাত)।

عن عائشة رضي الله عنها ، قالت: «كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة منها الوِتر، وركعتا الفجر».

‘আয়িশাহ্ রাদয়িাল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তের রাক‘আত সলাত আদায় করতেন, যার ভিতর আছে বিতির এবং ফজরের দু’ রাক‘আত (সুন্নাত)।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আয়েশা রাদিয়াল্লাহ আনহা সংবাদ দেন যে, রমযান ও রমযানের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সব সময় তের রাক‘আত সলাত আদায় করতেন। বিতিরি এ তের রাকা‘আতের মধ্যেই ছিল। অনুরূপভাবে তিনি ফজরের দুই রাকা‘আত সালাত সব সময় আদায় করতেন। এখানে সবসময় দ্বারা উদ্দেশ্য অধিকাংশ সময়। কারণ, হাদীসে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময় করতেন না। এটি রাকা‘আত লম্বা ও দীর্ঘ করার ওপর প্রযোজ্য। রাকা‘আত সংখ্যা বাড়ানো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তের রাকা‘আত সালাত আদায় করতেন আবার কখনো এগারো রাকা‘আত আদায় করতেন। আর বর্ণনায় এসেছে যে, তিনি কখনো এর চেয়ে কমও আদায় করতেন।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ