1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আমি আনাস ইব্নু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর না‘লাইন (চপ্পল) পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হাঁ।

عن مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيد قال: سألت أنس بن مالك: أكان النبي صلى الله عليه وسلم يُصَلِّي في نَعْلَيْهِ؟ قال: «نعم».

(আবূ) মাসলামাহ সা‘ঈদ ইব্নু ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইব্নু মালিক—রাদিয়াল্লাহু আনহু—কে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর না‘লাইন (চপ্পল) পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হাঁ।

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

ইসলামের অন্যতম উদ্দেশ্য হলো কিতাবীদের বিরোধিতা করা এবং যে সব বিষয়ে মুসলিমের ওপর কষ্ট এবং ক্ষতি রয়েছে তা দূর করা। সা‘ঈদ ইবন ইয়াযীদ যিনি একজন নির্ভরযোগ্য তাবে‘ঈ তিনি আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি কি তার পাদুকাদ্বয়ে সালাত আদায় করতেন, যাতে এ বিষয়ে তিনি তার অনুকরনীয় হোন? অথবা জুতায় সাধারণত ময়লা আর্বজনা থাকার কারণে তিনি বিষয়টি আশ্চর্য মনে করেন? তখন আনাস তাকে হ্যাঁ বলে উত্তর দেন। তিনি তার পাদুকাদ্বয়ে সালাত আদায় করতেন। এটি তার পবিত্র সুন্নাতসমূহের অর্ন্তভুক্ত। এটি কোন ভুখন্ড বা নির্দিষ্ট যামানার সাথে খাস নয়।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি