1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আর‎ম্ভ করবে।

عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «إِذَا لَبِسْتُم، وَإِذَا تَوَضَّأتُم، فَابْدَأُوا بَأَيَامِنُكُم».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আর‎ম্ভ করবে।”

সহীহ এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসটি যাবতীয় ভালো কর্মে ডান দিক মুস্তাহাব হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেয়। তাই তিনি বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তোমরা পরিধান কর” অর্থাৎ তোমরা পরিধান করার ইচ্ছা কর। “এবং যখন তোমরা ওযু কর” অর্থাৎ ওযু করার ইচ্ছা কর, “তখন তোমরা তোমাদের ডান দিক থেকে শুরু কর”। ‘আয়ামান’ আইমান এর বহুবচন অর্থ বামের বিপরীত। সুতরাং জামার পরিধানে তোমরা বামের পূর্বে ডান হাতকে আগে বাড়াবে এবং ওযুর সময় হাত ও পায়ের ক্ষেত্রে ডানকে আগে বাড়াবে। বিকলাঙ্গ ব্যক্তি ওযূর সব আমলে ডানকে গ্রহন করবে। অতঃপর যেনে রাখা ভালো যে, ওযূর কতক অঙ্গ আছে যাতে ডান দিক মুস্তাহাব নয়। আর তা হলো দুই কান, কব্জি, চেহারা। বরং তা একবারেই করবে। যদি তা কষ্টকর হয়, যেমন বিকলাঙ্গের ইত্যাদির ক্ষেত্রে তখন ডানকে আগে বাড়াবে।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি