1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. জীবনী ও ইতিহাস

হাদীস নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে ও পায়ে হেঁটে (মসজিদে) কুবার যিয়ারত করতেন। অতঃপর তাতে দুই রাকআত সালাত আদায় করতেন।

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم يزورُ قُبَاءَ راكبًا وماشيًا، فيُصَلِّي فيه ركعتين. وفي رواية: كان النبي صلى الله عليه وسلم يأتي مسجد قُبَاءَ كل سَبْتٍ راكبًا وماشيًا، وكان ابن عُمر يفعله.

ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে ও পায়ে হেঁটে (মসজিদে) কুবার যিয়ারত করতেন। অতঃপর তাতে দু’ রাকআত সালাত আদায় করতেন। ’অন্য এক বর্ণনায় আছে, ‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার সওয়ার হয়ে এবং কখনো পায়ে হেঁটে মসজিদে কুবা যেতেন। আর ইবনে উমারও এরূপ করতেন।’

সহীহ উভয় বর্ণনা মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

কুবা মদীনার কাছাকাছি এমন একটি অঞ্চল যেখানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেটে বা বাহনে চড়ে তা যিয়ারত করতেন। আর তার বাণী “প্রতি শরিবার”: অর্থাৎ যিয়ারতের জন্য তিনি কোন কোন দিনকে খাস করতেন। সপ্তাহের মধ্যে শনিবারে যিয়ারত করার হিকমত হলো, আনসারদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের অবস্থা সম্পর্কে অবগত হওয়া। আর যারা তার সাথে জুমু‘আয় শরীক হয়নি তাদের অবস্থার খোজ খবর নেওয়া। শনিবারকে খাস করার এটিই রহস্য।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি