1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলাম। তখন তাঁকে দেখলাম তিনি তাজা মিসওয়াক দ্বারা মিসওয়াক করছেন। তিনি বলেন: মিসওয়াকের কিনারা তার মুখে রেখে তিনি উ‘ উ‘ শব্দ করছেন। মিসওয়াকটি তার মুখে রেখে যেন তিনি বমি করছেন।

عن أبي موسى الأشعري رضي الله عنه قال: ((أتَيتُ النبي صلى الله عليه وسلم وهو يَسْتَاكُ بِسِوَاك رَطْب، قال: وطَرَفُ السِّوَاك على لسانه، وهو يقول: أُعْ، أُعْ، والسِّوَاك في فِيه، كأنَّه يَتَهَوَّع)).

আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত। তিনি বলেন, “একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলাম। তখন তাঁকে দেখলাম তিনি তাজা মিসওয়াক দ্বারা মিসওয়াক করছেন। তিনি বলেন: মিসওয়াকের কিনারা তার মুখে রেখে তিনি উ‘ উ‘ শব্দ করছেন। মিসওয়াকটি তার মুখে রেখে যেন তিনি বমি করছেন”।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু উল্লেখ করেন। একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলেন তখন তিনি তাজা মিসওয়াক দ্বারা মিসওয়াক করছেন। কারণ তাজা মিসওয়াক দ্বারা পরিষ্কার পরিপূর্ণভাবে হয়। ফলে মুখে দুগর্ন্ধ থাকে না যা কষ্টদায়ক। আর মিসওয়াকের কিনারা তার মুখের উপর রেখেছেন এবং খুব ভালোভাবে তিনি মিসওয়াক করছেন, যেন তিনি বমি করছেন।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি