1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুমু‘আর দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ।

عن محمد بن عباد بن جعفر قال: «سألت جابر بن عبد الله رضي الله عنهما : أَنَهَى النبي صلى الله عليه وسلم عن صوم يوم الجمعة ؟ قال: نعم». وفي رواية: «وَرَبِّ الْكَعْبَة».

মুহাম্মাদ ইবন আব্বাদ ইবন জাফর থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জুমুআর দিনে নফল সাওম পালনে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ।” অন্য বর্ণনায় এসেছে: “কা‘বার রবের কসম”।

সহীহ এটি নাসাঈ বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

জুমুআর দিন যেহেতু মুসলিমদের জন্য ঈদ, তাই শরীয়ত প্রণেতা ঐ দিনকে সাওম বা সালাতের জন্য নির্দিষ্ট করতে নিষেধ করেছেন; বরং সাওম পালন করতে চাইলে তার পূর্বে বা পরে একদিন মিলিয়ে নিবে। অথবা অভ্যাসের রোজার অন্তর্ভুক্ত হলে রাখতে পারবে। এটা এই জন্য যে, সাধারণ লোকেরা যেন ধারণা না করে যে, জুমুআর দিনকে অন্যান্য দিনের চেয়ে অতিরিক্ত ইবাদত বা আমল দ্বারা বিশেষিত করা ওয়াজিব।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ