1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. জীবনী ও ইতিহাস

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিলো কামিস (সেলাই করা জামা)।

عن أم سلمة رضي الله عنها قالت: كان أَحَبَّ الثِّيَابِ إلى رسولِ اللهِ صلى الله عليه وسلم القَمِيصُ.

উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিলো কামিস (সেলাই করা জামা)।

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় কাপড় ছিল সেলাই করা জামা। কারণ, তা লুঙ্গী ও চাদর অপেক্ষা বেশি আচ্ছাদনকারী। অধিকন্তু কামিস একটি কাপড় হওয়ায় মানুষ একবারে পরিধান করতে পারে। এটি প্রথমবার লুঙ্গী ও দ্বিতীয়বার চাদর পরিধান করার চেয়ে সহজ। এতদ্বসত্ত্বেও তুমি যদি এমন শহরে থাকো যারা লুঙ্গী ও চাদর পরিধান করে অভ্যস্ত এবং তুমিও তাদের মতো পরিধান কর, তবে সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার শহরবাসীর পোষাক-পরিচ্ছেদের বিরোধিতা করবে না, কারণ সেটা প্রসিদ্ধি এনে দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্যাতির পোষাক পরিধান করতে নিষেধ করেছেন।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা