1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাসীর (গায়েবানা) জানাযার সালাত আদায় করেন। আমি দ্বিতীয় বা তৃতীয় কাতারে ছিলাম।

عن جابر بن عبد الله رضي الله عنهما «أن النبي صلى الله عليه وسلم صَلَّى على النَّجَاشِيِّ، فكنت في الصفّ الثاني، أو الثالث».

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাসীর (গায়েবানা) জানাযার সালাত আদায় করেন। আমি দ্বিতীয় বা তৃতীয় কাতারে ছিলাম।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা সংবাদ দিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাসীর গায়েবানা জানাযার সালাত আদায় করেন। যারা সে সালাত আদায় করেছিলেন তিনি তাদের মধ্যে একজন ছিলেন; তবে তিনি স্মরণ করতে পারছিলেন না যে, তিনি কী দ্বিতীয় কাতারে ছিলেন না-কী তৃতীয় কাতারে।এটি জাবির রাদিয়াল্লাহু ‘আনহুর সন্দেহ; বর্ণনাকারীর সন্দেহ নয়।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ