1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের ওপর ব্যয় করার দরুন নেকী পাবে।

عن أم سلمة رضي الله عنها ، قالت: قلت: يا رسول الله، هل لي أجرٌ في بني أبي سلمة أن أُنْفِقَ عليهم، ولستُ بتاركتهم هكذا وهكذا إنما هم بَنِيَّ؟ فقال: «نعم، لك أجرُ ما أنفقتِ عليهم».

উম্মে সালামাহ্ রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, “হ্যাঁ, তুমি তাদের ওপর ব্যয় করার দরুন নেকী পাবে।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি এবং তাদের জন্য তা যথেষ্ট হয়, তাতে কি আমি নেকী পাব? এতে তাদেরকে খাদ্যের সন্ধানে ছুটে বেড়াতে হবে না। নাকি আমি তাদের প্রতি অনুগ্রহবশত এ কাজ করি দেখে কোনো সওয়াব হবে না; কারণ, তারা তো আমারই সন্তান।’ তখন তিনি তাকে জানালেন যে, তাদের ওপর ব্যয় করার দরুন সে নেকী পাবে।

অনুবাদ প্রদর্শন

13 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা