1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন।

عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عنِ النَّفْخ في الشّراب، فقال رجل: القَذَاة أَرَاهَا في الإناء؟ فقال: «أَهْرِقْهَا». قال: إِنِّي لا أَرْوى من نَفَس واحد؟ قال: «فَأَبِنِ القدح إذًا عن فِيك».

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “তিনি পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, ‘পান পাত্রে (যদি) আমি খড়কুটো দেখতে পাই?’ তিনি বললেন, “তাহলে তা ঢেলে ফেলে দাও।” সে নিবেদন করল, ‘এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না।’ তিনি বললেন, “তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো।”

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি মালেক বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক জিজ্ঞাসা করল এবং সে বলল হে আল্লাহর রাসূল! ‘পান পাত্রে (যদি) খড়কুটো দেখে যদি কোনো মানুষ তা দূর করার জন্য ফুঁ দেয়?’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে পানিতে খড়কুটো তা ঢেলে ফেলে দাও তাতে তুমি ফুঁ দেবে না।” অতঃপর সে আবার জিজ্ঞাসা করল, ‘এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না।’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, যেন পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নেয় অতঃপর নিঃশ্বাস গ্রহণ করে তারপর আবার ফিরিয়ে আনে এবং পান করে।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি