1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস তোমরা কি শুনতে পাও না? তোমরা কি শুনতে পাও না? নিশ্চয় পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ। নিশ্চয় পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ।

عن أبي أمامة إياس بن ثعلبة الأنصاري الحارثي رضي الله عنه قال: ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوماً عنده الدنيا، فقال رسول الله صلى الله عليه وسلم: «ألا تسمعون؟ ألا تسمعون؟ إن البَذَاذَةَ من الإيمان، إن البَذَاذَةَ من الإيمان» قال الراوي: يعني التَّقحُّل.

আবূ উমামা ইয়াস ইবন সা’লাবা আল-আনসারী আল-হারেসী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাঁর সামনে দুনিয়াদারী সম্পর্কে আলোচনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা কি শুনতে পাও না? তোমরা কি শুনতে পাও না? নিশ্চয় পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ। নিশ্চয় পোশাক-পরিচ্ছদে নম্রতা প্রকাশ ঈমানের অঙ্গ।”

হাসান লিগাইরিহী এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদিন দুনিয়া সম্পর্কে আলোচনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা কি শুনতে পাও না “ অর্থাৎ তোমরা আমার কথা শ্রবণ করো। তিনি এ শব্দ পুনরায় বলার কারণ হলো তাঁর বক্তব্যকে জোরালো করা। নিশ্চয় পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জায় নম্রতা প্রকাশ মুমিনদের চরিত্র। আর ঈমানই পোশাক-পরিচ্ছদে নম্রতা গ্রহণ করতে উদ্বুদ্ধকারী।

অনুবাদ প্রদর্শন

15 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা