عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «ثلاثُ دَعواتٍ مُستجابات لا شك فِيهن: دعوةُ المظلومِ، ودعوةُ المسافرِ، ودعوةُ الوالدِ على وَلدِه».

আবূ হুরায়রা -রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “তিন জনের দো‘আ গৃহীত হয়, তাতে কোনো সন্দেহ নেই: (১) নির্যাতিত ব্যক্তির দো‘আ, (২) মুসাফিরের দো‘আ এবং (৩) ছেলের জন্যে মাতা-পিতার বদ-দো‘আ।”

হাসান এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

তিন শ্রেণির তিনটি দো‘আ অবশ্যই আল্লাহ কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নেই: অত্যাচারিত ব্যক্তির দো‘আ, যদিও সে কাফির হয়, আর সে অত্যাচারের শিকার হয়ে আল্লাহর কাছে বদ-দো‘আ করে, আল্লাহ অবশ্যই তার দো‘আ কবুল করবেন। মুসাফিরের দো‘আ যখন সে সফর অবস্থায় দো‘আ করে। জন্মদাতার দো’আ: হোক সে পিতা কিংবা মাতা। তারা তার পক্ষে দো‘আ করুক বা বিপক্ষে দো‘আ করুক।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ