1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি: আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে এমন কোনো মহিলার জন্য তার স্বামী ছাড়া কোনো মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামী হলে সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে।

عن زينب بنت أبي سلمة قالت: تُوُفِّيَ حَمِيْمٌ لأم حبيبة، فدعت بصُفْرَةٍ، فَمَسحَتْ بذراعيها، فقالت: إنما أصنع هذا؛ لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تُحِدَّ على ميت فوق ثلاث، إلا على زوج: أربعة أشهر وعشرًا».

উম্মে হাবীবাহ রাদিয়াল্লাহু ‘আনহার একজন নিকট আত্মীয় মারা গেল। তখন তিনি হলুদ বর্ণের সাথে মিশ্রিত সুগন্ধি আনার জন্য ডেকে পাঠালেন। তারপর তিনি তার দুই বাহুতে তা মালিশ করলেন। তারপর তিনি বললেন, আমি এটি এ জন্য করেছি যে, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি: আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে এমন কোন মহিলার জন্য তার স্বামী ছাড়া কোনো মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামী হলে সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

উম্মে হাবীবাহ রাদিয়াল্লাহু ‘আনহার পিতা মারা গেল। তিনি স্বামী ছাড়া অন্য কারোর জন্য তিন দিনের বেশি শোক পালন নিষিদ্ধ হওয়ার বিধান শুনেছেন। তাই তিনি বিষয়টি বাস্তবায়ন করতে চাইলেন। তখন তিনি হলুদ বর্ণের সাথে মিশ্রিত সুগন্ধি আনার আহ্বান করলেন। তারপর তিনি তার দুই বাহুতে তা মালিশ করলেন। তারপর তিনি খুশবু লাগানোর কারণটি বর্ণনা করলেন, আর তা হলো, তিনি রাসূলুল্লাহকে বলতে শুনেছেন: আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে এমন কোন মহিলার জন্য তার স্বামী ছাড়া কোনো মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামী হলে সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ