1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস সাবালক হওয়ার পর ইয়াতীম বলা যাবে না এবং কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত বাক বন্ধ রাখা যাবে না।

عن علي بن أبي طالب رضي الله عنه مرفوعاً: «لاَ يُتْمَ بَعْدَ احْتِلاَمٍ، وَلاَ صُمَاتَ يوم إلى الليل».

আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হাদীস বর্ণিত, “সাবালক হবার পর ইয়াতীম বলা যাবে না এবং কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত বাক বন্ধ রাখা যাবে না।”

সহীহ এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

প্রথমত: বালেগ হওয়ার পর কাউকে ইয়াতীম বলে গণ্য করা হবে না। দ্বিতীয়ত:জাহিলিয়্যাতের যুগে চুপ থাকার মাধ্যমে ইবাদত পালন করা হত। তারা পুরো একদিন চুপ থাকত, সূর্যাস্ত পর্যন্ত কারো সাথে কথা বলত না। মুসলিমদের এ থেকে নিষেধ করা হয়েছে। কারণ, এতে তাসবীহ, তাহলীল, আল্লাহর প্রসংশা করা, ভালো কাজের আদেশ অসৎ কর্ম থেকে বারণ করা, কুরআনের তিলাওয়াত করা ইত্যাদি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়াও এটি জাহিলিয়্যাতের সংস্কৃতি। এ কারণে তা থেকে নিষেধ করা হয়েছে।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
HA Hausa হাউসা