1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস হে আল্লাহর রাসূল! ছোট বা বড় কোন পাপ করতে আমি ছাড়িনি। তিনি বললেন: “তুমি কী এ সাক্ষ্য দাওনা যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল?”

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، مَا تَرَكْتُ حَاجَّةً وَلَا دَاجَّةً إِلَّا قَدْ أَتَيْتُ، قَالَ: «أَلَيْسَ تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ؟» ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ».

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন: হে আল্লাহর রাসূল! ছোট বা বড় কোন পাপ করতে আমি ছাড়িনি। তিনি বললেন: “তুমি কী এ সাক্ষ্য দাওনা যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল?” (তিনবার), তখন ঐ ব্যক্তি বললেন: হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “এটি ঐসবের (পাপের) উপরে প্রাধান্য পাবে।”

সহীহ এটি আবু ইয়ালা, তবারানী ও যিয়া আল-মাকদাসী বর্ণনা করেছেন। যিয়া মাকদাসীর আল-আহাদীসুল মুখতারা - 1773

ব্যাখ্যা

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমি ছোট-বড় সব ধরণের পাপ ও নাফরমানিতে লিপ্ত হয়েছি। ছোট বা বড় এমন কোন পাপ নেই, যা আমি করিনি। আমাকে কী ক্ষমা করা হবে? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন: তুমি কী এ কথার সাক্ষ্য দাওনি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল? এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন ঐ ব্যক্তি জবাব দিলেন: হ্যাঁ, আমি এ কথার সাক্ষ্য দেই। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাতাইন (তাওহীদ ও রিসালাতের দুটি সাক্ষ্য)-এর ফযীলতের ব্যাপারে এবং তা দ্বারা পাপসমূহকে ক্ষমা করার বিষয়ে অবহিত করলেন। আর (এটাও অবহিত করলেন যে,) তাওবা তার পূর্বে করা সকল গুনাহকে মিটিয়ে দেয়।

হাদীসের শিক্ষা

  1. হাদীসটিতে শাহাদাতাইনের মর্যাদা এবং যে ব্যক্তি এটিকে মন থেকে সততার সাথে বলবে, তার পাপের উপরে এটি প্রাধান্য পাবে, এর বর্ণনা রয়েছে।
  2. ইসলাম গ্রহণ করা পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয়।
  3. আন্তরিক তাওবা পূর্বে করা পাপসমূহকে মুছে দেয়।
  4. শিক্ষাদানের ক্ষেত্রে বারবার বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত।
  5. শাহাদাতাইনের মর্যাদা বর্ণনা এবং এ সাক্ষ্য দুটি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা থেকে নাজাত দানকারী।

অনুবাদ প্রদর্শন

69 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو