1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “আল্লাহ তা‘আলা সৃষ্টিজগতের তাকদীর আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করে রেখেছেন।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ».

আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“আল্লাহ তা‘আলা সৃষ্টিজগতের তাকদীর আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি আরো বলেছেন: “তখন তাঁর আরশ পানির উপরে ছিল।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2653

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা সৃষ্টিজগতের তাকদীরে যা ঘটবে তা বিস্তারিতভাবে লাওহে মাহফুযে আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন, যেমন: জীবন, মৃত্যু ও রিযিকসহ অন্যান্য বিষয়সমূহ। আর সেগুলো মহান আল্লাহর ফয়সালা অনুযায়ী অবশ্যই কার্যকর হচ্ছে। সুতরাং যা কিছুই ঘটবে সবকিছু আল্লাহর নির্ধারণ (তাকদীর) ও ফয়সালার কারণেই হবে। অতএব, বান্দার জন্য যা পাওয়ার ছিল, তা কখনো ছুটে যাওয়ার নয়, আবার যা ছুটে যাওয়ার ছিল, তা কখনো পাওয়ার নয়।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর ও ফয়সালার উপরে ঈমান আনা আবশ্যক।
  2. তাকদীর হচ্ছে: সকল বিষয়ে আল্লাহ তা‘আলার ইলম, তাঁর লিখন, তাঁর ইচ্ছা পোষণ ও সকল বিষয় আল্লাহর সৃষ্টি করা।
  3. আসমান-যমীন সৃষ্টির পূর্ব থেকেই তাকদীর লিখিত, এ ব্যাপারে ঈমান আনার ফলাফল হচ্ছে: আল্লাহর প্রতি সন্তুষ্টি ও পূর্ণ আত্মসমর্পণ।
  4. আসমান-যমীন সৃষ্টির পূর্বে রহমান (আল্লাহ)-এর ‘আরশ পানির উপরে ছিল।

অনুবাদ প্রদর্শন

69 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو