1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল পাঠান যাদের ঠান্ডা পেয়ে বসল। তারপর যখন তারা রাসূলুল্লাহর নিকট গমন করলো, তিনি তাদের আদেশ দিলেন যে, তারা যেন তাদের মোজা ও পাগড়ীর ওপর মাসেহ করে।

عن ثوبان رضي الله عنه ، قال: «بعث رسول الله صلى الله عليه وسلم سَرِيَّةً، فأصابهم البَرْد فلما قَدِموا على رسول الله صلى الله عليه وسلم أمَرَهُم أن يَمْسَحوا على الْعَصَائِب والتَّسَاخِين».

সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল পাঠান যাদের ঠান্ডা পেয়ে বসল। তারপর যখন তারা রাসূলুল্লাহর নিকট গমন করলো, তিনি তাদের আদেশ দিলেন যে, তারা যেন তাদের মোজা ও পাগড়ীর ওপর মাসেহ করে।

সহীহ এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

সাওবান রাদিয়াল্লাহু আনহু সংবাদ দেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটি জামাতকে কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। তাদের চলার পথে অধিক ঠান্ডার কারণে মোজা ও পাগড়ী খোলা কষ্টকর ছিল। তারপর তারা যখন মদীনায় গমন করলেন বিষয়টি তারা আল্লাহর রাসূলকে অবহিত করলেন। তখন তিনি তাদের জন্য মোজা ও পাগড়ীর ওপর মাসেহ করাকে বৈধ করলেন। চাই মোজা চামড়ার হোক বা পশমের হোক বা কাপড়ের টুকরার হোক। সুতরাং এটি একটি প্রমাণিত সুন্নাত। সফর অবস্থায় হোক বা মুকীম অবস্থায় হোক এবং অপারগতার কারণে হোক বা অপারগতা ছাড়া হোক। সর্বাবস্থায় তা বৈধ।

অনুবাদ প্রদর্শন

15 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা