1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস তুমি তাদের ইমাম। তাদের যারা দুর্বল তাদের অনুসরণ করবে। আর এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করবে যে তার আযানের ওপর বিনিময় গ্রহণ করে না।

عن عثمان بن أبي العاص رضي الله عنه قال: يا رسول الله، اجعلني إمام قومي، قال: «أنت إمامهم، وَاقْتَدِ بأضعفهم، وَاتَّخِذْ مُؤَذِّناً لا يأخذ على أذانه أجرا».

উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে আমার সম্প্রদায়ের লোকদের ইমাম বানান। তিনি বললেন, তুমি তাদের ইমাম। তাদের যারা দুর্বল তাদের অনুসরণ করবে। আর এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করবে যে তার আযানের ওপর বিনিময় গ্রহণ করে না।

সহীহ এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসটি স্পষ্ট করে যে, যে নিজেকে ইমামতি করা যোগ্য বলে মনে করে সে দায়িত্বশীলদের নিকট তা চাইতে পারবে। এটি নেতৃত্ব চাওয়া নয়। কারণ, নেতৃত্ব চাওয়া নিষিদ্ধ। তবে তার জন্য জরুরি হলো তার পিছনে থাকা দুর্বল ও বৃদ্ধ মুক্তাদিদের অবস্থার প্রতি খেয়াল রাখা এবং তাদের কষ্ট না দেয়া। মুয়াজ্জিনদের ক্ষেত্রে উত্তম হলো সে সাওয়াবের আশা রাখবে যাতে তার আমলটি ইখলাসের কাছাকাছি হয়। যদি কোন মুখলিস পাওয়া না যায়, তাহলে বাইতুল মাল থেকে তার জন্য ভাতা নির্ধারণ করা ইমামের জন্য নিষিদ্ধ নয়।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা