1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আল-কুরআনুল কারীম ও কুরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা

হাদীস যখন তোমরা আলহামদু লিল্লাহ পড়ো, তখন তোমরা বিছমিল্লাহির রাহমানির রাহিম পড়। এটি কুরআনের মা, কিতাবের মা এবং সাতটি প্রশংসনীয় আয়াত। আর বিসমিল্লাহির রাহমানির রাহীম তার একটি।

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : إذا قرأتم: الحمد لله فاقرءوا: ﴿بسم الله الرحمن الرحيم﴾ إنها أم القرآن، وأم الكتاب، والسبع المثاني، و﴿بسم الله الرحمن الرحيم﴾ إحداها.

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা আলহামদু লিল্লাহ পড়ো, তখন তোমরা বিছমিল্লাহির রাহমানির রাহিম পড়। এটি কুরআনের মা, কিতাবের মা এবং সাতটি প্রশংসনীয় আয়াত। আর বিসমিল্লাহির রাহমানির রাহীম তার একটি”।

সহীহ এটি বাইহাকী বর্ণনা করেছেন। - এটি দারাকুতনী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

সালাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রচলন থাকার বিষয়টি হাদীসটি স্পষ্ট করে। কারণ, এটি সূরা ফাতিহারই একটি অংশ। পড়া দ্বারা উদ্দেশ্য আস্তে পড়া বড় আওয়াযে নয়। অসংখ্য ও বিশুদ্ধ হাদীসে জোরে না পড়ার কথা এসেছে। আর তাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী খুলাফায়ে রাশেদীন থেকে বিসমিল্লাহ উচ্চ আওয়াজে না পড়ার বিষয়টি মুতাওয়াতির বর্ণনা দ্বারা প্রমাণিত।

অনুবাদ প্রদর্শন

13 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি