1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস সা‘আদ আগমন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি হলেন আমার মামা অতএব (আমার মামার মতো) কেউ তার মামাকে দেখাক।

عن جابر بن عبد الله رضي الله عنهما ، قال: أقبل سعد، فقال النبي صلى الله عليه وسلم : «هذا خالي فليُرِني امرؤٌ خالَه».

জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, “সা‘আদ আগমন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি হলেন আমার মামা অতএব (আমার মামার মতো) কেউ তার মামাকে দেখাক”।

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিশে সা‘আদ ইবন আবী ওয়াক্কাস আগমন করল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এ আমার মামা তাকে নিয়ে আমি গর্ব করি। কোন মানুষ যেন তার মামা আমাকে দেখায়। যাতে তখন এ কথা স্পষ্ট হয় যে, আমার মামার মতো আর কারো মামা নেই। সা‘আদ বনু যুহরার একজন ছিলেন। আর রাসূলের মাতা আমিনাহও বনু যুহরার একজন। সাদ আমিনার আত্মীয় আর মায়ের আত্মীয়রা সাধারণত মামা হয়ে থাকে।

অনুবাদ প্রদর্শন

12 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
HA Hausa হাউসা
শ্রেণিবিন্যাসসমূহ