1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি সা‘দ ব্যতীত অন্য কোন মানুষকে উৎসর্গ করেছেন। আমি তাকে বলতে শুনেছি, “(হে সা‘দ) তুমি তীর নিক্ষেপ কর আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক।

عن علي رضي الله عنه قال: ما رأيتُ النبيَّ صلى الله عليه وسلم يُفَدِّي رجلًا بعد سعد سمعتُه يقول: «ارم فداك أبي وأمي».

আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি সা‘দ ব্যতীত অন্য কোন মানুষকে উৎসর্গ করেছেন। আমি তাকে বলতে শুনেছি, “(হে সা‘দ) তুমি তীর নিক্ষেপ কর আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক”।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আলী রাদিয়াল্লাহু আনহু সংবাদ দেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি সা‘আদ ইবন আবী ওয়াক্কাস ব্যতীত কোন মানুষকে উৎসর্গ করেছেন। তিনি ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছেন, তিনি সা‘দকে বলছেন: তুমি তীর দ্বারা কাফিরদের ওপর আক্রমণ কর আমার মাতা পিতা তোমার জন্য উৎসর্গ করলাম। অর্থাৎ, আমি আমার মাতা পিতাকে পেশ করলাম যাতে তারা তোমার ফিদয়া হয় এবং তুমি নিরাপদ থাকো। সহীহ হাদীসে প্রমাণিত যে, খন্দকের যুদ্ধে যুবাইরের জন্য তিনি তার মাতা পিতাকে উৎসর্গ করেন। উভয়ের মধ্যে এভাবে সামঞ্জস্য স্থাপন করা হবে যে, হতে পারে আলী রাদিয়াল্লাহু আনহু এ বিষয়টি জানতেন না অথবা তার উদ্দেশ্য উহুদের যুদ্ধের বিষয়টি আলোচনা করা।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
শ্রেণিবিন্যাসসমূহ