1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস আল্লাহ যখন কোন বান্দাকে কোথাও মৃত্যু দান করতে চান তখন সেখানে তার জন্য কোন প্রয়োজন সৃষ্টি করেন।

عن أبي عزة الهذلي رضي الله عنه قال قال رسول الله صلى الله وسلم: «إذا أراد اللهُ قَبْضَ عبد بأرض جعلَ له بها حاجة».

আবূ ‘ইয্যা আল-হুযালী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যখন কোন বান্দাকে কোথাও মৃত্যু দান করতে চান তখন সেখানে তার জন্য কোন প্রয়োজন সৃষ্টি করেন।”

সহীহ এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ আত-ত্বয়ালিসী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আল্লাহ তা‘আলা যখন তার কোন বান্দাকে কোনো নির্দিষ্ট ভূমিতে মৃত্যু দান করতে চান অথচ সে সেখানে নেই, তখন সেখানে তার জন্য কোন প্রয়োজন সৃষ্টি করেন। যখন সে তার প্রয়োজন পূরণ করতে সেখানে যায় তখন আল্লাহ তা‘আলা সেখানে তার মৃত্যু দান করেন। মহান আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেন ও যা কিছু তার তাকদীরে লিপিবদ্ধ করেন তা তাঁর নির্ধারিত লেখা অনুযায়ীই সংঘটিত হবে। আর এটিই হচ্ছে আল্লাহর ফয়সালা ও তাকদীরের ওপর ঈমান।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
HA Hausa হাউসা