1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষন হিজাযের জমিন থেকে আগুন বের না হবে, যা বুসরার উটগুলোর গর্দান আলোকিত করে দিবে।

عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «لا تقومُ الساعةُ حتى تخرجَ نارٌ من أرض الحِجاز تُضيءُ أعناقَ الإبل ببُصْرى».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাযের জমিন থেকে আগুন বের হবে, যা বুসরার উটগুলোর গর্দান আলোকিত করে দিবে।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মক্কা-মদীনা ও এর পার্শ্ববর্তী এলাকার জমিন থেকে আগুন বের হবে, যা শামের (সিরিয়া) বুসরা শহরের উটগুলোর গর্দান আলোকিত করে দিবে। এ ধরণের আগুন ছয়শ চুয়ান্ন হিজরীতে মদীনায় দেখা দিয়েছিল। সে অগ্নি অনেক বড় আকারের ছিলো যা মদীনার পূর্বাঞ্চলের প্রস্তরময় পাহাড় থেকে বের হয়েছিল এবং এ সংবাদ সিরিয়াবাসী ও অন্যান্যদের কাছে অবগত ছিলো। সমকালীন আলেমগণ বিশেষ করে ইমাম নাওয়াওয়ী, কুরত্ববী ও আবূ শামাহ রহ. প্রমুখ তাদের কিতাবে উল্লেখ করেছেন।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি