1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস তবে আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন; তার আমল যাই হোক না কেন।”

عَنْ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ».

‘উবাদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া (সত্য) কোন মাবূদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই, আর মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। ঈসা আল্লাহর বান্দা ও তাঁর রাসূল এবং তাঁর সেই কালেমা যা তিনি মারইয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন ও তাঁর সৃষ্ট রূহ। আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য। তবে আল্লাহ তা‘আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন; তার আমল যাই হোক না কেন।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 3435

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি তাওহীদের কালিমার অর্থ বুঝে সাক্ষ্য দিবে এবং তদানুযায়ী আমল করবে, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল হওয়ার সাক্ষ্য দিবে, তাছাড়া ঈসা ‘আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল হওয়ার স্বীকার করবে, আল্লাহ তাকে ‘কুন’ (হয়ে যাও) আদেশ দ্বারা সৃষ্টি করেছেন, তিনি কুন বলার ফলে তিনি হয়ে গেছেন। তিনি আল্লাহর সৃষ্টি রূহসমূহের একটি রূহ। ইয়াহুদিরা তাঁর মাকে যে অপবাদ দিয়ে থাকে, তা থেকে তাকে মুক্ত ঘোষণা করে, তাছাড়া সে ঈমান আনে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এদুয়ের অস্তিত্ব বিদ্যমান বিশ্বাস করে এবং এদুটি আল্লাহর নি‘আমত ও আযাব। সে এ বিশ্বাসের উপর মারা যায়, তবে তার স্থান হবে জান্নাত; যদিও তার আমলে ক্রটি থাকে, তার গুনাহ থাকে।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ তা‘আলা ঈসা ইবন মারইয়াম ‘আলাইহিস সালামকে পিতাবিহীন ‘কুন’ (হয়ে যাও) কালিমার মাধ্যমে সৃষ্টি করেছন।
  2. ঈসা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাদৃশ্য হল তারা উভয়ে আল্লাহর বান্দাহ ও রাসূল। সুতরাং তাঁরা উভয়ই রাসূল তাদের অস্বীকার করা যাবে না এবং তাঁরা উভয়ে বান্দাহ তাদের ইবাদত করা যাবে না।
  3. হাদীসটিতে তাওহীদের ফযীলত ও তা গুনাহের কাফফারা প্রমাণিত।আরো প্রমাণিত, তাওহীদবাদীদের ঠিকানা জান্নাতে; যদিও তাদের থেকে কিছু গুনাহ সংঘটিত হয়ে থাকে।

অনুবাদ প্রদর্শন

59 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية