1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস ফরয সালাতসমূহের মতো বিতিরের সালাত আবশ্যক নয়। তবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্নাত করেছেন।

عن علي رضي الله عنه قال: «الوِتر ليس بِحَتْمٍ كَهَيْئَةِ الصلاة المَكتوبة، ولكن سُنَّة سَنَّها رسول الله صلى الله عليه وسلم ».

আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: “ফরয সালাতসমূহের মতো বিতিরের সালাত আবশ্যক নয়। তবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্নাত করেছেন”।

সহীহ এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

“বিতির আত্যাবশ্যক নয়” এ হাদীসটির অর্থ হলো: বিতিরের সালাত ওয়াজিব নয়। অন্যান্য ফরয সালাতের মতো। অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাতের মতো। তবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্নাত করেছেন। এটি অত্যাবশ্যক নয় কথার তাকীদ। সুতরাং বিতিবেরর সালাত মুস্তাহাব ও নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্নাত করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিতির সুন্নাত করেছেন আমাদের ওপর ওয়াজিব করেননি। তাসহীলুল ইলমাম (২/৩৭১)

অনুবাদ প্রদর্শন

13 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ