1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং একজন ইয়াতীম আমাদের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করি। আর আমার মা উম্মে সুলাইম আমাদের পিছনে। সহীহ বুখারী।

عن أنس بن مالك رضي الله عنه ، قال: «صَلَّيْتُ أنا ويَتِيمٌ، في بَيْتِنَا خَلْف النبي صلى الله عليه وسلم ، وَأُمِّي أُمُّ سُليم خَلْفَنَا».

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং একজন ইয়াতীম আমাদের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করি। আর আমার মা উম্মে সুলাইম আমাদের পিছনে”।

সহীহ মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিম), তবে শব্দ সহীহ বুখারীর।

ব্যাখ্যা

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু সংবাদ দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস এবং একজন ইয়াতীমকে নিয়ে সালাত আদায় করেন। তাদের দুইজনের দাড়ানো স্থান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও সংবাদ দেন তার মা যাকে উম্মে সুলাইম উপনামে ভুষিত করা হতো সে তাদের পিছনে সালাত আদায় করেন। ফলে তাদের কাতার ছিল নিম্নরূপ: ইমামের অবস্থান: সামনে। বাচ্চাদের অবস্থান: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। মহিলাদের অবস্থান: তাদের পিছনে।

অনুবাদ প্রদর্শন

13 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি