1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস বিদায় হাজ্জে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করেন। তিনি লাঠির দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করতেন।

عن عبد الله بن عباس رضي الله عنهما قال: «طَافَ النبيُّ -صلَّى الله عليه وسلَّم- فِي حَجَّةِ الوَدَاعِ على بَعِير، يَستَلِم الرُّكنَ بِمِحجَن».

ইব্নু ‘আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত। তিনি বলেন, বিদায় হাজ্জে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করেন। তিনি লাঠির দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করতেন।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

বিদায়ী হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন এমতাবস্থায় যে, লোকেরা তার ওপর ভিড় করতেছিল। কেউ তার তাওয়াফের প্রদ্ধতি দেখতেছিল আর কেউ তাকে স্বচক্ষে দেখতেছিল। যার ফলে তারা তার আশপাশে ভিড় জমাতে লাগল। উম্মতের প্রতি তার দয়াদ্রতা ও তাদের মাঝে সমতা বঝায় রাখার জন্য তিনি একটি উটের ওপর আরোহণ করলেন। যাতে লোকেরা তাকে সমানভাবে দেখতে পায়। তার হাতে একটি লাঠি ছিল যার মাথা বাঁকা। তিনি সেটি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করেন এবং লাঠিকে চুম্বন করেন। যেমনটি সহীহ মুসলিমে এ হাদীসের বর্ণনায় এসেছে।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ