1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস হাজীদের পানি পান করানোর আব্বাস ইবন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট মিনার দিনগুলোতে মক্কায় রাত কাটানোর অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দিলেন।

عن عبد الله بن عُمَر رضي الله عنه قال: «اسْتَأْذَنَ الْعَبَّاسُ بن عَبْدِ الْمُطَّلِب رسول الله صلى الله عليه وسلم : أن يبيت بمكة ليالي مِنى، من أجل سِقَايَتِه فأذن له».

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “হাজীদের পানি পান করানোর আব্বাস ইবন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট মিনার দিনগুলোতে মক্কায় রাত কাটানোর অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দিলেন।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আইয়ামুত তাশরীকের দিনগুলোতে মিনায় রাত্রি যাপন করা হজের একটি অন্যতম ওয়াজিব যা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। কেননা উপরোক্ত দিন ও রাতগুলো মিনাতে যাপন করা আল্লাহর আনুগত্য ও হজের নিদর্শনসমূহের একটি নিদর্শন। অন্যদিকে হাজীদেরকে পানি পান করানোও আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। কেননা এ কাজটি আল্লাহর ঘরে হজ করতে আসা হাজীগণ ও মেহমানদের খিদমত। তাই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুকে মিনায় রাত যাপন না করারা অনুমতি দিয়েছেন যাতে তিনি পান করানোর দায়িত্ব পালন করেন। এটি ছিল সামগ্রিক কল্যাণকর কাজ। যাতে প্রমাণিত হয় অন্য কেউ ছিল না যে তার মতো কাজটি করতে পারবে। আর যার কোন সমস্যা নেই সে এ বিশেষ ছাড় পাবে না।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ