1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন গতিতে পথ চলেছিলেন? বর্ণনাকারী বলেন, তিনি সাধারণ গতিতে চলতেন আর যখন প্রশস্ত ফাঁকা জায়গা পেতেন, তখন দ্রুত চলতেন।

عن عُرْوَةَ بن الزُّبَيْرِ قال: «سُئل أُسَامَةُ بن زَيْدٍ -وأنا جالس- كيف كان رسول الله صلى الله عليه وسلم يسيرُ حِينَ دَفَعَ؟ قال: كان يَسيرُ العَنَقَ، فإذا وجد فَجْوَةً نَصَّ».

উরওয়াহ ইবন যুবায়ের থেকে বর্ণিত, তিনি বলেন, একদা উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি তখন বসা ছিলাম, বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফা থেকে ফিরে আসার সময় কেমন গতিতে পথ চলেছিলেন? উসামা বলেন, তিনি সাধারণ গতিতে চলতেন। আর যখন প্রশস্ত ফাঁকা জায়গা পেতেন, তখন দ্রুত চলতেন।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

‘আরাফা থেকে মুযদালিফা পর্যন্ত উসামা ইবন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে একই বাহনে বসা ছিলেন । তিনি আরাফা থেকে মুযদালাফার দিকে ফিরে আসার সময় পর্কে সর্বাধিক অবগত ছিলেন। কেউ তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তিনি সাধারণ দ্রত গতিতে চলতেন। মানুষের ভীড়ের মধ্যে এটি ছিল সহজ গতিতে চলা। যেন কেউ কষ্ট না পায়। আর যখন প্রশস্ত ফাঁকা জায়গা পেতেন, যেখানে কোনো মানুষ নেই সেখানে তার বাহনকে সেদিকে পরিচালিত করতেন। তখন একটু দ্রুত চলতেন। কেননা সেখানে দ্রুত চললেও কেউ কষ্ট পেতো না।

অনুবাদ প্রদর্শন

15 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ