1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তার পাপের একটা অংশ আদমের প্রথম সন্তান (কাবীল) এর উপর বর্তাবে। কেননা, সে হত্যার রীতি সর্বপ্রথম চালু করেছে।

عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعًا: «ليس مِنْ نَفْسٍ تُقْتَلُ ظُلماً إِلاَّ كَان على ابنِ آدَمَ الأَوَّل كِفْلٌ مِن دمِهَا؛ لِأَنَّه كان أوَّل مَن سَنَّ القَتْلَ».

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “যে কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তার পাপের একটা অংশ আদমের প্রথম সন্তান (কাবীল) এর উপর বর্তাবে। কেননা, সে হত্যার রীতি সর্বপ্রথম চালু করেছে।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

যে কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করার দায়ভার আদমের এক সন্তানের বহন করার কারণ এ হাদীসটি বর্ণনা করছে। কারণ, কাবীল তার ভাই হাবীলকে প্রতিহিংসা পরায়ণ হয়ে হত্যা করেছে। আদম সন্তানের মধ্যে এটিই ছিল সর্ব প্রথম হত্যাকান্ড। সুতরাং কাবীল তারপর যত হত্যাকান্ড ঘটবে তার একটি গুনাহ বহন করবে। কারণ, সেই সর্ব প্রথম হত্যা করার প্রচলন করে। তারপর যারাই এ ধরনের কর্ম করবে সে তাঁরই অনুকরণ করল। যদিও (তার মাঝে ও হত্যাকারীর মাঝে) একটি মাধ্যম বা একাধিক মাধ্যম।

অনুবাদ প্রদর্শন

18 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
SW Kiswahili সুওয়াহিলি