1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. হাদীস ও হাদীস সংক্রান্ত বিবিধ বিদ্যা

হাদীস “আমার কথা (অন্যদের নিকট) পৌঁছিয়ে দাও, তা যদি একটি মাত্র আয়াতও হয়। বনী ইসরাঈল থেকে (ঘটনা) বর্ণনা কর, তাতে কোন ক্ষতি নেই। কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্ধারিত করে নেয়।”

عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال:
«بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ».

আব্দুল্লাহ ইবনু ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আমার কথা (অন্যদের নিকট) পৌঁছিয়ে দাও, তা যদি একটি মাত্র আয়াতও হয়। বনী ইসরাঈল থেকে (ঘটনা) বর্ণনা কর, তাতে কোন ক্ষতি নেই। কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্ধারিত করে নেয়।”

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। সহীহ বুখারী - 3461

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে তাঁর থেকে কুরআন অথবা সুন্নাহর ইলেম (অন্যদের নিকট) পৌঁছিয়ে দেওয়ার আদেশ করেছেন। যদিও তা সামান্য পরিমাণও হয় যেমন আল-কুরআনের একটি আয়াত অথবা একটি হাদীস। তবে শর্ত হলো তিনি যা মানুষের কাছে পৌঁছে দিবে এবং যেদিকে দাওয়াত দিবে সে ব্যাপারে জানতে হবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন , বনী ইসরাঈল থেকে যেসব ঘটনা বর্ণিত হয়েছে যা আমাদের শরী‘আহর বিরোধী নয়, সেগুলো বর্ণনা করতে কোন ক্ষতি নেই। অতপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যাপারে মিথ্যা বলতে সাবধান করেছেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা বানিয়ে নেয়।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহর শরী‘য়তের দাওয়াতের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। ব্যক্তি যা মুখস্ত করেছে এবং বুঝেছে; তা যদিও সামান্য পরিমাণ হয়, তবুও তা অন্যের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব।
  2. শরীয়তের ইলম তালাশ করা ফরয; যাতে সে আল্লাহর ইবাদত করতে সক্ষম হয় এবং সহীহভাবে তাঁর শরী‘য়তের দাওয়াত পৌঁছাতে পারে।
  3. কোন হাদীস অন্যের কাছে পৌঁছানোর পূর্বে বা তা প্রচারের আগে এর বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া ওয়াজিব; যাতে এ ব্যাপারে আরোপিত কঠোর শাস্তির আওতাভুক্ত না হয়।
  4. কথাবার্তায় সত্য বলা এবং হাদীস বর্ণনায় সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করা হয়েছে; যাতে মিথ্যায় পতিত না হয়। বিশেষ করে আল্লাহর শরী‘য়তের ব্যাপারে আরো কঠোর সতর্কতা অবলম্বন করা।

অনুবাদ প্রদর্শন

69 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
AK Akan الأكانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو