1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যদি মুমিন জানত যে, আল্লাহর নিকট কী শাস্তি রয়েছে, তাহলে কেউ তার জান্নাতের আশা করত না। আর যদি কাফের জানত যে, আল্লাহর নিকট কী করুণা রয়েছে, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না।

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لو يعلمُ المؤمنُ ما عند الله من العقوبة، ما طَمِع بِجَنَّتِهِ أحدٌ، ولو يَعلمُ الكافرُ ما عند الله من الرَّحمة، ما قَنَطَ من جَنَّتِهِ أحدٌ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “যদি মু’মিন জানত যে, আল্লাহর নিকট কী শাস্তি রয়েছে, তাহলে কেউ তার জান্নাতের আশা করত না। আর যদি কাফের জানত যে, আল্লাহর নিকট কী রহমত রয়েছে, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না।”

সহীহ এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

যে মুমিনের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে সে যদি সত্যিকারভাবে জানে যে, আল্লাহর নিকট কাফির ও পথভ্রষ্টদের জন্য কী কঠিন শাস্তি ও মহা আযাব রয়েছে, তাহলে কখনো সে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা করতো না। বরং তার আশা হবে কেবল জাহান্নাম থেকে দূরে থাকা; কারণ, তার শাস্তি ও আযাব এতো কঠিন, কোনো শরীর তার সামর্থ রাখে না। তার বিপরীতে যদি কাফের জানে যে, পরম দয়ালু ও মহিমান্বিত আল্লাহর নিকট কী করুণা ও রহমত রয়েছে, তাহলে সেও তার রহমত থেকে নিরাশ হতো না বরং আল্লাহর রহমতের ব্যাপকতা এবং তিনি যে মহা ক্ষমাশীল তা জেনে জান্নাতে প্রবেশের আশা করতো।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা