1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. জীবনী ও ইতিহাস

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পানি মেশানো দুধ পেশ করা হল।তখন তার ডান পাশে ছিল জনৈক গ্রাম্য লোক। বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি পান করলেন, অতঃপর গ্রাম্য লোকটিকে দিলেন এবং বললেন, ডান দিক অতঃপর ডান দিক।

عن أنس بن مالك رضي الله عنه أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قد شِيبَ بماءٍ، وعن يمينهِ أَعْرَابِيٌّ، وعن يَسَارِه أبو بكرٍ رضي الله عنه فَشَرِبَ، ثم أَعْطَى الأَعْرَابِيَّ، وقال: «الأَيْمَنَ فَالأَيْمَنَ».

আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পানি মেশানো দুধ পেশ করা হল। তখন তার ডান পাশে ছিল জনৈক গ্রাম্যলোক। আর বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি পান করলেন, অতঃপর গ্রাম্য রোকটিকে দিলেন এবং বললেন, ডান দিক অতঃপর ডান দিক।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

একদা পানি মেশানো দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পেশ করা হল। তখন তার ডান পাশে ছিল জনৈক গ্রাম্য লোক। আর বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করলেন। অতঃপর গ্রাম্য লোকটিকে দিলেন। সে পাত্রটি নিয়ে পান করল। অথচ আবু বকর তার চেয়ে উত্তম ছিলেন। তা সত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকটিকে প্রাধান্য দিলেন। কারণ, সে ডানে ছিল এবং তিনি বললেন, ডান দিক অতঃপর ডান দিক। অর্থাৎ তোমরা ডানকে প্রাধান্য দাও এবং ডানের লোককে আগে দাও।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি