1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস নিজ স্ত্রীর সাথে মিলন জনিত কারণে নাপাক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং সাওম পালন করতেন।

عن عائشة وأم سلمة رضي الله عنهما «أن رسول الله صلى الله عليه وسلم كان يُدْرِكُهُ الفجر وهو جُنٌبٌ من أهله، ثم يغتسل ويصوم ».

আয়েশা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ হিসেবে বর্ণিত, “নিজ স্ত্রীর সাথে মিলনজনিত কারণে নাপাক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং সাওম পালন করতেন।”

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আয়েশা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা সংবাদ দিচ্ছেন যে, রাত্রি বেলায় সহবাসের কারণে নাপাক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল না করে সাওম পূরণ করতেন এবং সিয়াম কাযা করতেন না। মারওয়ান বিন হাকাম যখন তাদের নিকট বিষয়টি জানার জন্য তাদের কাছে লোক প্রেরণ করেছিলেন, তখন তারা এ বিষয়ে উপরোক্ত সংবাদ দিয়েছেন। আর এ হুকুমটি রামাযান এবং রমযান মাসের ছাড়া অন্য মাসের ক্ষেত্রেও প্রযোজ্য।

অনুবাদ প্রদর্শন

17 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ