1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে”।

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ:
«لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ».

আনাস রাযিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 13

ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে, কোনো মুসলিমের পূর্ণ ঈমান ততক্ষণ পর্যন্ত অর্জিত হয় না যতক্ষণ না দীন ও দুনিয়ার ইবাদত ও কল্যাণসমূহে সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে এবং তার জন্য তা অপছন্দ করে যা সে তার নিজের জন্য অপছন্দ করে, যদি সে তার মুসলিম ভাইয়ের মধ্যে তার দীনের ঘাটতি দেখে তবে সে তা সংশোধন করার চেষ্টা করে এবং যদি সে তার মধ্যে কোনো ভাল দেখে, তাকে সঠিক কথা বলে ও তাকে সাহায্য করে এবং তাকে তার দীন ও দুনিয়ার বিষয়ে ভালো উপদেশ দেয়।

হাদীসের শিক্ষা

  1. একজন ব্যক্তির তার ভাইয়ের জন্য তা পছন্দ করা ওয়াজিব যা সে নিজের জন্য পছন্দ করে। কেননা যে তার নিজের জন্য যা পছন্দ করে তা তার ভাইয়ের জন্য পছন্দ করে না এমন ব্যক্তির ঈমান অস্বীকার করা তা ওয়াজিবকে নির্দেশ করে।
  2. আল্লাহর জন্য ভ্রাতৃত্ব বংশগতভাবে ভ্রাতৃত্বের উপরে, তাই এর হক (অধিকার) বেশী ওয়াজিব।
  3. এই ভালোবাসার বিপরীত হয় এমন সব কথা ও কাজ করা হারাম, যেমন প্রতারণা, গীবত, হিংসা এবং মুসলিমদের জান, সম্পত্তি বা সম্মানের প্রতি সীমালঙ্ঘন করা।
  4. কিছু শব্দ ব্যবহার করা যা কর্ম করতে অনুপ্রাণিত করে, যেমন তিনি বলেছেন, "তার ভাইয়ের জন্য"।
  5. আল-কিরমানী রাহিমাহুল্লাহ বলেন: ঈমানের আরও অংশ হলো সে তার ভাইয়ের জন্য তা অপছন্দ করবে যা সে নিজের জন্য অপছন্দ করে। তিনি এটি উল্লেখ করেননি। কেননা কোনো জিনিসের প্রতি ভালোবাসা তার বিপরীত জিনিসের প্রতি ঘৃণাকে আবশ্যক করে, এটির উপর যথেষ্ট করে তিনি তা নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।

অনুবাদ প্রদর্শন

61 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو