1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরীল এসে বললেন, ‘বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদেরকে আপনারা আপনাদের মাঝে কিরূপ গণ্য করেন?’ তিনি বললেন, “সর্বশ্রেষ্ঠ মুসলিমদের অন্তর্ভুক্ত গণ্য করি।”

عن رفاعة بن رافع الزرقي رضي الله عنه قال: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم قال: ما تَعُدُّونَ أهل بدر فيكم؟ قال: «من أفضل المسلمين» أو كلمة نحوها. قال: وكذلك من شهد بدرا من الملائكة.

রিফা‘আহ ইবন রাফে‘ আয-যুরাকী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরীল এসে বললেন, ‘বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদেরকে আপনাদের মধ্যে কিরূপ গণ্য করেন?’ তিনি বললেন, “সর্বশ্রেষ্ঠ মুসলিমদের অন্তর্ভুক্ত গণ্য করি” অথবা অনুরূপ কোনো বাক্যই তিনি বললেন। (জিবরীল) বললেন, ‘বদর যুদ্ধে অংশগ্রহণকারী ফিরিশতাগণও অনুরূপ।

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

বিশিষ্ট সাহাবী রিফা‘আহ রাদিয়াল্লাহু ‘আনহু আমাদের অবহিত করেন যে, জিবরীল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে বললেন, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা কী? যে যুদ্ধে আল্লাহ তা‘আলা তার নবীকে এবং তার সাথে থাকা মুমিনদেরকে পুরোপুরি সাহায্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাদের নিকট সর্বোত্তম মুসলিম। এ কথার উত্তরে জিবরীল আলাইহিস সালাম বললেন, এ যুদ্ধে ফিরিশতাদের থেকে যারা উপস্থিত হয়েছে এবং যুদ্ধ করেছে তারাও সর্বোত্তম।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি