1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে ব্যক্তি চায় যে, তার রিযক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে।”

عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ».

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি চায় যে, তার রিযক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 5986

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ, শারীরিক ও আর্থিকভাবে সহযোগিতা ও সম্মান করা, ইত্যাদি মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে অত্র হাদীসে উৎসাহ প্রদান করেছেন। আর এটি রিযিক প্রশস্ত হওয়া ও আয়ু বর্ধিত হওয়ার কারণ।

হাদীসের শিক্ষা

  1. আত্মীয় বলতে পিতা ও মাতার দিক থেকে নিকটাত্মীয়গণ। তারা যত কাছের হবে তাদের সাথে সম্পর্ক রক্ষা করাও ততবেশি অগ্রাধিকার পাবে।
  2. সমজাতীয় কাজের বিনিময় সমজাতীয় হয়ে থাকে। সুতরাং যে ব্যক্তি আত্মীয়-স্বজনের সাথে সৎ ব্যবহার ও অনুগ্রহ করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তা‘আলাও তার হায়াত ও রিযিক বৃদ্ধি করবেন।
  3. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রিযিক বৃদ্ধি ও প্রশস্ত হওয়া এবং আয়ু দীর্ঘায়িত হওয়ার কারণ। যদিও রিযিক ও বয়স আল্লাহ কর্তৃক নির্ধারিত, তবে কখনও কখনও তিনি রিযিক ও বয়সে বরকত দিয়ে দেন। ফলে সে তার উক্ত নির্ধারিত বয়সে এতো বেশি ও উপকারী কাজ করে যা অন্যদের দ্বারা সম্ভব হয় না। কেউ কেউ বলেন, আয়ু ও রিযিক বৃদ্ধি প্রকৃত অর্থেই হয়ে থাকে। আল্লাহই ভালো জানেন।

অনুবাদ প্রদর্শন

68 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
AK Akan الأكانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
RN Kirundi الكيروندي
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية