1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তোমরা নিজেদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, আর আমার কবরকে ঈদ বা মেলায় পরিণত করো না এবং তোমরা আমার ওপর দুরূদ পড়। কারণ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়।”

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমরা নিজেদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, আর আমার কবরকে ঈদ বা মেলায় পরিণত করো না এবং তোমরা আমার ওপর দুরূদ পড়। কারণ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়।”

হাসান আবু দাউদ এটি বর্ণনা করেছেন সুনানে আবু দাঊদ - 2042

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরগুলোকে সালাত থেকে বিছিন্ন করে কবরের ন্যায় করতে নিষেধ করেছেন, যেখানে সালাত আদায় হয় না। তিনি তাঁর কবর বারবার যিয়ারত করতে এবং কবরে মেলার ন্যায় জমায়েত হতে নিষেধ করেছেন। কেননা এটি শিরকের উসিলা। বরং তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যেকোন প্রান্ত থেকে তাঁর উপরে দরুদ ও সালাম পড়তে নির্দেশ দিয়েছেন। কেননা দূরের হোক বা কাছের, সকলের দরুদ ও সালাম সমানভাবে তাঁর কাছে পৌঁছানো হয়। সুতরাং বারবার তাঁর কবরের কাছে যাওয়ার প্রয়োজন নেই।

হাদীসের শিক্ষা

  1. ঘরসমূহ আল্লাহর ইবাদত মুক্ত রাখতে নিষেধ করা হয়েছে।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উপরে দরুদ ও সালাম পড়তে নির্দেশ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে, উক্ত দরুদ ও সালাম তাঁর কাছে পৌঁছানো হয়। বরং সফর করা হবে মসজিদে নববী যিয়ারত এবং তাতে সালাত আদায়ের উদ্দেশ্যে।
  3. নির্দিষ্ট ‍উদ্দেশ্যে ও নির্দিষ্ট সময়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কবর বারবার যিয়ারতের মাধ্যমে তার কবরকে মেলায় পরিণত করা হারাম। এমনিভাবে অন্যান্য কবরের ক্ষেত্রেও একই হুকুম।
  4. হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর রবের দেওয়া সম্মানের কথা বর্ণিত হয়েছে; যেহেতু তিনি সব সময় ও স্থান থেকে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করাকে শরী‘আহসম্মত করেছেন।
  5. যেহেতু কবরের কাছে সালাত আদায় নিষিদ্ধ হওয়া সাহাবীদের কাছে স্বীকৃত ছিল; এ কারণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরসমূহকে কবরের ন্যায় বানাতে নিষেধ করেছেন, যেখানে সালাত আদায় হয় না।

অনুবাদ প্রদর্শন

69 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
AK Akan الأكانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو