1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে নিজেকে বড় মনে করে এবং চলার পথে অহংকার করে, সে আল্লাহর সাথে এমতাবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার ওপর ক্ষুব্ধ থাকবেন।

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : «مَنْ تَعَاظَمَ في نَفْسِهِ، واخْتَال في مِشْيَتِهِ، لَقيَ اللهَ وهُوَ عليهِ غَضْبَانُ».

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেমে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে নিজেকে বড় মনে করে এবং চলার পথে অহংকার করে, সে আল্লাহর সাথে এমতাবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার উপর ক্ষুব্ধ থাকবেন।”

সহীহ এটি হাকিম বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটি অহংকার ও বড়াই করার প্রতি নিন্দা জ্ঞাপন করছে। আর এই অহংকার ও বড়াই প্রকাশ পায়, তার চলাফেরায়, লেবাস-পোশাকে, কথা-বার্তায় এবং তার সবকিছুতে। আর যার অবস্থা এ ধরনের অহংকার করা হয়, সে মনে মনে নিজেকে অনেক বড় ও মহান মনে করে। সে মনে করে যে, অন্যান্যদের থেকে সে অধিক সম্মান পাওয়ার হকদার। সে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমতাবস্থায় যে তিনি তার ওপর ক্ষুব্ধ থাকবেন।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা