1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস যে তাবীর (পরাগায়ন) করার পরে খেজুর গাছ বিক্রি করল তার ফল হবে বিক্রেতার জন্যে, অবশ্য ক্রেতা যদি (ফলের) শর্ত করে তবে সে পাবে।

عن عبد الله بن عمر رضي الله عنه مرفوعًا: «من باع نخلًا قد أُبِّرَتْ فَثَمَرُهَا للبائع، إلا أن يشترط المُبْتَاعُ». وفي رواية: «ومن ابْتَاعَ عبدا فمالُه للذي باعه إلا أن يشترط المُبْتَاعُ».

আবদুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত: “যে তাবীর (পরাগায়ন) করার পরে খেজুর গাছ বিক্রি করল তার ফল হবে বিক্রেতার জন্যে, অবশ্য ক্রেতা যদি (ফলের) শর্ত করে তবে সে পাবে”। অপর বর্ণনায় রয়েছে: “যে ব্যক্তি কোন গোলাম খরিদ করল, তার সম্পদের মালিক হবে সে যে তাকে বিক্রি করেছে, তবে ক্রেতা যদি শর্ত করে”।

সহীহ মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

তাবীরের (পরাগায়নের) অধিকার বিক্রেতার, তাই তাঁরই সাথে ফলকে সম্পৃক্ত করা হয়েছে, কারণ, সেই ফল আসার কারণটি আঞ্জাম দিয়েছে। আর তা হলো তাবীর করা। তবে যদি তাবীর করার পরও ক্রেতা শর্ত দেয় যে, ফল তার জন্য হবে এবং বিক্রেতা তা গ্রহণ করে তখন তা শর্ত অনুযায়ী হবে। অনুরূপভাবে যে গোলামের হাতে মালিক সম্পদ রেখেছে, তাকে যদি বিক্রি করে তবে তার সম্পদ তার মুনীবের যিনি তাকে বিক্রি করল। কারণ, এটি ক্রয়-বিক্রয়ের মধ্যে পড়ে না। তবে যদি বিক্রেতা শর্ত দেয় অথবা কিছু অংশের শর্ত দেয় তখন তা বিক্রির মধ্যে পড়বে।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
PT Português পর্তুগীজ