1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে ব্যক্তি কোন স্থানে নেমে এই দো’আ পড়বে, (أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ) অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসীলায় তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি,তাহলে সে স্থান থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোন জিনিস তার কোন ক্ষতি করতে পারবে না।”

عن خَوْلَةَ بِنْتَ حَكِيمٍ السُّلَمِيَّةَ قَالتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ نَزَلَ مَنْزِلًا ثُمَّ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ».

খাওলা বিনতে হাকীম আস-সুলামিয়্যাহ রাদিয়াল্লাহু ’আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“যে ব্যক্তি কোন স্থানে নেমে এই দো’আ পড়বে, (أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ) অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসীলায় তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি,তাহলে সে স্থান থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোন জিনিস তার কোন ক্ষতি করতে পারবে না।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2708

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে আল্লাহর উপর দৃঢ়তার সাথে নির্ভর করতে ও উপকারী আশ্রয় গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে মানুষ সফরে হোক বা নিজ গৃহে বা অন্য কোথাও অবস্থানকালে সেখানকার ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকতে পারে। এটি এভাবে যে, সে আল্লাহর পরিপূর্ণ এমন সব কালিমার উসীলয় যার ফযীলত, বরকত, উপকারিতা বিদ্যমান ও যাবতিয় দোষ এবং অসম্পূর্ণতা থেকে মুক্ত হওয়ার ফলে সেখানে অবস্থান করা পর‌্যন্ত সে সকল সৃষ্টির ক্ষতিকর ও কষ্টদায়ক জিনিস থেকে নিরাপদ থাকবে।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহর কাছে আশ্রয় পার্থনা করা ইবাদত। আর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা হয় আল্লাহর তা‘আলার নিকট বা তাঁর নাম ও সিফাতসমূহের উসিলায়।
  2. আল্লাহর কালাম দ্বারা আশ্রয় প্রার্থনা করা জায়েয। কেননা আল্লাহর কালাম তার সিফাতের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে কোন সৃষ্টিকুলের দ্বারা আশ্রয় প্রার্থনা করা জায়েয নেই; বরং তা শিরক।
  3. এ হাদীসে উক্ত দু‘আর ফযীলত ও বরকত বর্ণিত হয়েছে।
  4. আল্লাহর যিকিরের দ্বারা নিজেকে সুরক্ষিত করা বান্দাহর ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তা লাভের কারণ।
  5. আল্লাহ ব্যতীত অন্য কোন জিন, যাদুকর , দাজ্জাল ও অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা বাতিল করা হয়েছে।
  6. মুকীম বা সফরে কোথাও অবস্থানকালে এ দু‘আ পড়া শরী‘য়াহ কর্তৃক অনুমোদিত।

অনুবাদ প্রদর্শন

64 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
YAO Yao الياو
KMR Kurmancî الكرمنجية