1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم:
«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ» ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ».

‘আবদুল্লাহ্ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“প্রত্যেক আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তারপর তৃতীয়বার বলেন, “যে ব্যক্তি ইচ্ছা করে”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 627

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, প্রত্যেক আযান ও ইকামাতের মধ্যে নফল সালাত রয়েছে; তিনি তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন এবং তৃতীয়বার বললেন, যে ব্যক্তি সালাত পড়তে চায় তার জন্য এটি মুস্তাহাব।

হাদীসের শিক্ষা

  1. আযান ও ইকামার মাঝে সালাত পড়া মুস্তাহাব।
  2. বারবার কথা উচ্চারণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটি করা হয় তিনি যা বলবেন তা শোনাতে এবং তার গুরুত্ব নিশ্চিত করতে।
  3. হাদীসটিতে (الأذانَين)দু’টি আযান বলতে বোঝায়: আযান ও ইকামাত। নামের ক্ষেত্রে দুটির একটিকে প্রধান্য দিয়ে দু’টি আযান বলা হয়, যেমন দুটি চাঁদ (সূর্য ও চাঁদ) এবং দুটি ওমর (আবু বকর এবং ওমর)।
  4. আযান হল সালাতের ওয়াক্ত প্রবেশ করার ঘোষণা এবং ইকামাহ হল সালাতের কর্ম শুরু হওয়ার ঘোষণা।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية