1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস যে ব্যক্তি (গর্বভরে) বলে, লোকেরা ধ্বংস হয়ে গেল, সেই তাদের মধ্যে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত।

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا قال الرَّجُل: هَلَكَ الناس، فهو أَهْلَكُهُم».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি (গর্বভরে) বলে, লোকেরা ধ্বংস হয়ে গেল, সেই তাদের মধ্যে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত।”

সহীহ এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

যখন কোনো লোক মানুষের ওপর নিজের শ্রেষ্ঠত্ব দেখে তাদেরকে ছোট করা, ঘৃণা করা ও তাদের ওপর বড়াই করার উদ্দেশ্যে বলে, মানুষেরা ধ্বংস হয়ে গেছে, এ দ্বারা সে নিজেই তাদের চেয়ে অধিক ধ্বংস হলো। এ অর্থ ‘আহলাকুহুম’ পেশ হওয়ার হালতে। আর ‘আহলাকাহুম’ যবর হওয়ার হালতে অর্থ হলো, সে নিজেই তাদের ধ্বংসের কারণ হল। কারণ, সে তাদের হতাশ করল এবং আল্লাহর রহমত থেকে নৈরাশ করল। আর তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা থেকে তাদেরকে বিরত রাখলো এবং তারা যে হতাশার ওপর আছে তার ওপর স্থায়ী হওয়ার প্রতি তাদের ঠেলে দিলো, ফলশ্রুতিতে তারা ধ্বংস হলো।

অনুবাদ প্রদর্শন

15 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা