1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস কবরস্থান এবং গোসল খানা ছাড়া সমগ্র যমীন মসজিদ।

عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعًا: «الأرض كُلُّها مسجد إلا المَقْبَرة والحَمَّام».

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: কবরস্থান এবং গোসল খানা ছাড়া সমগ্র যমীন মসজিদ।

সহীহ এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন

ব্যাখ্যা

সমগ্র যমীন সালাতের স্থান। তবে যে সব জায়গায় মরা মানুষ দাফন করা হয়। কবরের দেয়াল যতটুকুকে সামিল করে এবং ঐ স্থান যেখানে আরোগ্য লাভের জন্য গরম পানি দিয়ে গোসল করা হয় তাও এর অন্তর্ভুক্ত। ইমাম নববী বলেন, শয়তানের কেন্দ্রসমূহে সালাত আদায় সবার ঐক্যমতে মাকরূহ। আর তা হলো যেমন, মদ ও নেশার স্থান, জুয়ার স্থান এবং এ ধরনের অশ্লীল ও অপকর্মের স্থান, গীর্জা, মন্দির ও নাপাক স্থান ইত্যাদি।

অনুবাদ প্রদর্শন

15 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ