1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস আপনি আমাকে ইসলাম সমন্ধে এমন কথা বলে দিন, আপনার পরে যেনো তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ». “তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর এর ওপরই প্রতিষ্ঠিত থাকো।”

عَنْ أَبِي عَمْرٍو- وَقِيلَ: أَبِي عَمْرَةَ-، سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا غَيْرَكَ، قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ».

আবূ আমর- কেউ বলেছেন: আবূ আমরাহ- সুফিয়ান ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্! আপনি আমাকে ইসলাম সমন্ধে এমন কথা বলে দিন, আপনার পরে যেনো তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: «قُلْ: آمَنْتُ بِاللهِ، ثُمَّ اسْتَقِمْ». “তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর এর ওপরই প্রতিষ্ঠিত থাকো।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন আল-আরবাঊন আন-নাভাবিয়্যাহ। - 21

ব্যাখ্যা

সাহাবী সুফ্ইয়ান ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের এমন একটি পূর্ণাঙ্গ অর্থবোধক কথা শিক্ষা দিতে বলেছেন, যা তিনি আঁকড়ে ধরবেন এবং তাঁকে ব্যতীত অন্য কাউকে আর জিজ্ঞেস করবেন না। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: তুমি বলো: আমি আল্লাহরই একত্ব কে স্বীকার করলাম। তাঁর প্রতি ঈমান আনলাম যে, অবশ্য তিনিই একমাত্র আমার রব, ইলাহ, আমার সৃষ্টা ও প্রকৃত মাবূদ, তাঁর কোন শরীক নেই। অতঃপর আল্লাহর ফরযকৃত বিধান আদায় এবং হারামকৃত জিনিস থেকে বিরত থাকবে, তাঁর আনুগত্য স্বীকার করবে এবং এর উপর অবিচল থাকবে।

হাদীসের শিক্ষা

  1. দ্বীনের মূল হলো আল্লাহর রুবুবিয়্যাত, উলূহিয়্যাত ও আসমা ওয়াস-সিফাতের সাথে তাঁর প্রতি ঈমান আনা।
  2. ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল থাকার গুরুত্ব, নিয়মিত ইবাদত চালিয়ে যাওয়া এবং এর উপর সুদৃঢ় থাকা।
  3. আমলসমূহ কবূলের শর্ত হলো ঈমান।
  4. আল্লাহর প্রতি ঈমান: ঈমানের মূলনীতি, ঈমান আনায়নের ফলে অন্তরের কর্মসমূহ এবং আল্লাহর প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য আনুগত্য ও আত্মসমর্পণ ইত্যাদি শামিল করে।
  5. ইসতিকামাহ হলো ফরজসমূহ পালন এবং হারামসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে দীনের পথে অবিচল থাকা।

অনুবাদ প্রদর্শন

63 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو