1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস ইয়াহুদী ও নাসারাদের ওপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে

عن عائشة أم المؤمنين وعبد الله بن عباس رضي الله عنهما قالا:
لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا.

আয়িশাহ ও ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত,তাঁরা উভয়ে বলেছেন ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মৃত্যু যন্ত্রণা শুরু হলে তিনি তাঁর একটা চাদর নিজ মুখমন্ডলের ওপর নিক্ষেপ করতে থাকেন। যখন শ্বাস বন্ধ হবার উপক্রম হয়, তখন মুখ হতে চাদর সরিয়ে দেন। এই অবস্থায় তিনি বললেনঃ “ইয়াহুদী ও নাসারাদের ওপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে”। (এ বলে) তারা যে কার্যকলাপ করত তা হতে সতর্ক করেছিলেন।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 435

ব্যাখ্যা

‘আয়িশা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুম আমাদের সংবাদ দিচ্ছেন, যখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হাজির হলো তখন তিনি একটি কাপড়ের অংশ তার মুখমন্ডলের ওপর রাখছিলেন। মৃত্যু যন্ত্রণার ফলে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করা কঠিন হলে তা নিজ চেহারা থেকে সরিয়ে দিচ্ছিলেন। তিনি এই কঠিন অবস্থায় বললেন, আল্লাহ ইহুদী ও খ্রিস্টানদের ওপর লানত করুন এবং তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করুন। কারণ, তারা তাদের নবীদের কবরের ওপর মসজিদ নির্মাণ করেছে। বিষয়টি ভয়ঙ্কর না হলে এই অবস্থায় তা উল্লেখ করতেন না। একারণেই তাঁর উম্মাতকে ঐ কর্মের সাথে সাদৃশ্যপূর্ণ আমল করা থেকে নিষেধ করেছেন। কারণ, তা ইহুদী ও খ্রিস্টানদের কর্ম। অধিকন্তু তা আল্লাহ তা‘আলার সাথে শিরকের উকরণ যা সেদিকেই নিয়ে যায়।

হাদীসের শিক্ষা

  1. নবী ও সৎব্যক্তিদের কবরকে সালাত আদায়ের মসজিদ বানানো নিষিদ্ধ। কারণ, তা শিরকের উপকরণ।
  2. তাওহীদের প্রতি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কঠিন যত্ন ও গুরুত্বারোপ করা। কারণ, তা শিরকের দিকে ধাবিতকারী।
  3. ইহুদী খৃষ্টান এবং যারা তাদের মতো কবরের উপর পাকা করে মাজার নির্মান ও ওলীর কবরস্থানে মসজিদ বানায় তাদেরকে অভিশাপ করা বৈধ।
  4. কবরসমূহের ওপর সৌধ-মাজার নির্মাণ করা ইহুদী ও খ্রিস্টানদের রীতি।হাদীসটিতে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।
  5. কবরের নিকট ও কবরের দিকে ফিরে সালাত আদায় কবরকে মসজিদ বানানোর শামিল, যদিও মসজিদ নির্মান না করা হয়।

অনুবাদ প্রদর্শন

61 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية