1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের জন্য দো‘আ বা বদ-দো‘আ করা ছাড়া কুনূত পড়তেন না।

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم : كان لا يقنت إلا إذا دعا لقوم، أو دعا على قوم.

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের জন্য দো‘আ বা বদ-দো‘আ করা ছাড়া কুনূত পড়তেন না।

সহীহ ইবন খুযাইমাহ এটি বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীস শরীফটি সে সব স্থানগুলো আলোচনা করেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনূত পড়তেন। আর তা হচ্ছে কোন সম্প্রদায়ের জন্য দো‘আ বা বদ-দো‘আ করার সময়। এ দ্বারা বিপদের সময় কুনূত পড়ার বৈধতা প্রমাণিত হয়। এ ছাড়া ফরয সালাতে কুনূত পড়া প্রমাণিত নয়। সুতরাং কুনূত পড়া বিপদ-আপদ ও বিপর্যয়ের সময়ের সাথে খাস। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য দো‘আ বা কাফিরদের ওপর বদ-দো‘আর করার সময় কুনূত পড়তেন। আর এ কুনূত পড়া কোন সালাতের সাথে খাস নয়। বরং উচিত হলো সব সালাতেই কুনূত পড়বে।

অনুবাদ প্রদর্শন

14 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা