عن ابنِ عَبَّاسٍ رضي الله عنهما عن النبيِّ صلى الله عليه وسلم قال:
«أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ».

ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দু’ হাত, দু’ হাঁটু এবং দু’ পায়ের আঙ্গুলসমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 812

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তা‘আলা তাঁকে সালাতের সময় সাতটি অঙ্গ দ্বারা সিজদা করতে নির্দেশ দিয়েছেন। সে সাতটি অঙ্গ হলো:
প্রথম অঙ্গ: কপাল: নাক এবং দু’চোখের উপরে চেহারার অগ্রভাগ। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে বলেন, কপাল ও নাক সাত অঙ্গের একটি অঙ্গ। তিনি আরো তাগিদ দেন যে, সিজদাকারী সিজদার সময় নাক দ্বারা যমীন স্পর্শ করবে।
দ্বিতীয় ও তৃতীয় অঙ্গ: দু’ হাত।
চতুর্থ ও পঞ্চম অঙ্গ: দু’ হাঁটু।
ষষ্ঠ ও সপ্তম অঙ্গ: দু’ পায়ের আঙ্গুলসমূহ।
তিনি আমাদেরকে আরো আদেশ করেছেন যে, আমরা যেন যমীনে সিজদার সময় আমাদের চুল ও কাপড় না গুটাই; বরং এগুলো ছেড়ে দিবো, যাতে এগুলোও সিজদার সময় যমীনের উপর বিছিয়ে থাকে এবং অন্যান্য অঙ্গের সাথে এগুলোও সিজদা করে।

হাদীসের শিক্ষা

  1. সালাতে সাত অঙ্গের দ্বারা সিজদা করা ফরয।
  2. সালাতে কাপড় ও চুল গুটানো মাকরূহ।
  3. মুসল্লির উপর ধীরস্থির ও প্রশান্তির সাথে সালাত আদায় করা ওয়াজিব। আর তা হবে সাত অঙ্গের দ্বারা যমীনে সিজদা করার মাধ্যমে। এতে স্থির হয়ে সিজদা করবে, যাতে শরী‘আহ বিধিবদ্ধ যিকির ও দু‘আ যথাযথভাবে আদায় করা যায়।
  4. পুরুষের চুল গুটানো নিষেধ; কিন্তু এ নিষেধাজ্ঞা নারীর জন্যে নয়। কেননা নারীর জন্যে সালাতে তা ঢেকে রাখা সতরের অন্তর্ভুক্ত।

অনুবাদ প্রদর্শন

59 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية