1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন।

عَن ابْنِ عُمَرَ رضي الله عنهما:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ»، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ‘তে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকূ‘ হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দু’হাত উঠাতেন এবং سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ(সামিয়াল্লাহু লিমান হামেদাহ,রব্বানা ওয়ালাকাল হামদু) বলতেন। কিন্তু সাজদার সময় তিনি এমন করতেন না।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 735

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিন স্থানে কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন, কাঁধ হচ্ছে: গলার পাশের হাড় ও বাহুর সংযোগস্থল।
প্রথম স্থান: সালাতের শুরুতে তাকবীরে তাহরীমা(আল্লাহু আকবার) বলার সময়।
দ্বিতীয় স্থান: রুকুর জন্য”আল্লাহু আকবার” বলার সময়।
তৃতীয় স্থান: রুকু থেকে মাথা উঠানোর সাথে سمع الله لمن حمده ربنا ولك الحمد (সামিয়াল্লাহু লিমান হামেদাহ,রব্বানা ওয়ালাকাল হামদু)বলার সময়।
সিজদা শুরু করার সময় এবং সিজদা থেকে মাথা তোলার সময় তিনি তাঁর উভয় হাত উঠাতেন না।

হাদীসের শিক্ষা

  1. রফ‘উল ইয়াদাইন তথা দুই হাত উত্তোলনের তাৎপর্েযর অন্যতম হচ্ছে: এটা সালাতের সৌন্দর্য্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার জন্য সম্মান প্রদর্শন।
  2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চতুর্থ আরেকটি স্থানেও দুই হাত উত্তোলন করা সাব্যস্ত হয়েছে, যেমন আবু হুমাইদ আস-সা‘ঈদী রদিয়াল্লাহু আনহু সূত্রে আবূ দাঊদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সে স্থানটি হচ্ছে- চতুর্থ অথবা তৃতীয় রাকাত বিশিষ্ট সালাতের প্রথম তাশাহ্হুদ থেকে উঠে দাঁড়ানোর সময়।
  3. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সাব্যস্ত হয়েছে , তিনি তাঁর দুই হাত দ্বারা স্পর্শ না করেই কান পর্যন্ত উঠাতেন, যেমনটি বুখারী ও মুসলিমে মালিক ইবনুল হুয়াইরিছ রদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে: “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, তখন তাঁর দুই হাত স্বীয় কান বরাবর উঠাতেন।”
  4. সামি‘আল্লাহু লিমান হামিদাহ এবং রব্বানা ওয়া লাকাল হামদ একত্রে বলার ব্যাপারটি ইমাম এবং একক সলাত আদায়কারীর জন্য খাস। আর মুক্তাদী রব্বানা ওয়া লাকাল হামদ বলবে।
  5. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকুর পরে ”রব্বানা ওয়া লাকাল হামদ” চারভাবে বলা প্রমাণিত, আর এটি হচ্ছে সেগুলোর মধ্যে একটি। সবচেয়ে উত্তম হচ্ছে সালাত আদায়কারী ব্যক্তি এভাবে একবার বলবে, অন্যভাবে আরেকবার বলবে এবং এভাবে অন্যান্যগুলোও একেকবার বলবে।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية