1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার সমতুল্য।

عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «العِبَادَة في الهَرْجِ كَهِجْرَةٍ إليَّ».

মা‘কিল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার সমতুল্য।”

সহীহ এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসের অর্থ: অত্যধিক ফিতনা-ফাসাদ, বিশৃঙ্খলা ও মারামারি-হানাহানির সময় ইবাদতে মশগুল থাকার ফযিলত হলো মক্কা বিজয়ের পূর্বে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার সমতুল্য। কেননা তার এ কাজটি মুহাজিরের হিজরতের মতোই। যেহেতু মুহাজির দীন পালনে যখন বাঁধাগ্রস্ত হয়েছিল তখন সে তার দীন রক্ষার্থে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ আঁকড়িয়ে ধরতে হিজরত করেছিল। তদ্রুপ ফিতনার সময় আল্লাহর ইবাদতে নিমগ্ন ব্যক্তি লোকজন থেকে পালায়ন করে তার দীনসহ তার রবের ইবাদত আঁকড়ে ধরতে হিজরত করল। সে প্রকৃতপক্ষে তার রবের দিকে হিজরত করল এবং সৃষ্টিকুলের সবার থেকে পলায়ন করল।

অনুবাদ প্রদর্শন

16 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
HA Hausa হাউসা